তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, সব সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

Seba Hot News : সেবা হট নিউজ
0
অনলাইন ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটির রোবোটিক দলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ। তাঁদের যেকোনো গবেষণা ও স্টার্টআপ উদ্যোগে সর্বাত্মক সহায়তা দেবে সরকার।
Young innovators are the future of the country, Prime Minister assures all support
তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, সব সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর



তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, সব সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ। তাঁদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সব সময় পাশে থাকবে।’


আজ রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সাংবাদিকদের এ তথ্য জানান।


বিজয়ী দলের সদস্যরা বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থী।


উপ-প্রেস সচিব জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ের এত বড় অর্জনের জন্য বিশ্বচ্যাম্পিয়নদের অভিনন্দন জানান ও তাঁদের সাফল্যকে জাতীয় গর্বের বিষয় বলে উল্লেখ করেন। একই সঙ্গে তাঁদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য অসাধারণ গৌরব বয়ে আণায় বিজয়ী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের মেধা ও উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’  


প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হলে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। তাঁরা যদি প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চান, তবে সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।’  


সাক্ষাৎকালে এমআইএসটির ‘মিস্ট ম্যারাভরভ’ (MIST MAVIROV) দলের শিক্ষার্থীরা তাঁদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, রোবটটির অধিকতর প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।  


এমআইএসটির উদ্ভাবকদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থীরা জানান, পড়াশোনা শেষে তাঁরা দেশে প্রযুক্তি খাতেই কাজ করতে এবং নিজেদের উদ্যোগে নতুন কিছু করতে আগ্রহী। জবাবে প্রধানমন্ত্রী তাঁদের উদ্ভাবনী চেতনাকে স্বাগত জানিয়ে স্টার্টআপ সহায়তা তহবিলের মাধ্যমে সার্বিক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।


জাতীয় অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেবল তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভর না করে সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো সম্ভাবনাময় খাতগুলোকে শক্তিশালী করে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে সরকার। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এই খাতের বিকাশে ভূমিকা রাখার আকুল আহ্বান জানান।


প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দেশের প্রতিটি খাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দক্ষতার সঙ্গে কাজ করলে বাংলাদেশ আরও দ্রুত সামনে এগিয়ে যাবে।’  


উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৯ জুন অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। এতে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিশ্বের শীর্ষসারির বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যারাভরভ’ দল প্রথম স্থান অর্জন করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্সআপ এবং স্বাগতিক কানাডা তৃতীয় স্থান লাভ করে।  


বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইইসিই বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।  

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অসুস্থতার কারণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
অসুস্থতার কারণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
উত্তরাঞ্চলে বন্যার আভাস, আগামী সপ্তাহে প্লাবিত হতে পারে ৭ জেলা
উত্তরাঞ্চলে বন্যার আভাস, আগামী সপ্তাহে প্লাবিত হতে পারে ৭ জেলা
রিমান্ড শেষে কারাগারে হরিদাস, সিআইডিকে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য
রিমান্ড শেষে কারাগারে হরিদাস, সিআইডিকে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য
নিজের বক্তব্যে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়ার আশ্বাস
নিজের বক্তব্যে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়ার আশ্বাস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top