![]() |
| জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ জব্দ, আটক ১ |
জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ জব্দ, আটক ১
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর পৃথক মাদকবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ইয়াবাসহ মো. নাসির (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
আজ সোমবার (৩ আগস্ট) সকালের দিকে ৩৫ বিজিবির আওতাধীন রৌমারী বিওপির সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬৩-এর কাছাকাছি এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ কারবারি মো. নাসিরকে আটক করা হয়। আটক নাসির কুড়িগ্রাম জেলার খাটিয়ামারী গ্রামের মনিরুজ্জামানের ছেলে।
অন্যদিকে, গতকাল রোববার দিবাগত রাতে বালিয়ামারী বিওপির বিজিবির একটি আভিযানিক দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত ইয়াবা ও মদের চালানের বিষয়ে পৃথকভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, “সীমান্তে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে কঠোর অবস্থানে রয়েছে।”







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।