আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি: প্রধানমন্ত্রী

Seba Hot News : সেবা হট নিউজ
0
অনলাইন ডেস্ক: আগামী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে যত্রতত্র ময়লা না ফেলে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসীকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান তিনি। - খবর বাসসের
Let's all work together to keep the country clean and beautiful: Prime Minister
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি: প্রধানমন্ত্রী।। ছবি- বাসস



আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি: প্রধানমন্ত্রী

আগামী প্রজনন্মের জন্য সুস্থ পরিবেশ ও সুন্দর দেশ গড়ে তুলতে দেশবাসীর প্রতি পরিচ্ছন্নতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। এটি নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ।’


আজ সোমবার (৩ আগস্ট) সকালে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানান।


পরিবেশ সুরক্ষায় জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে স্পর্শ করে। ৪০ বা ৩০ বছর আগের তুলনায় বর্তমান সময়ে ঢাকা শহরসহ জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজার এলাকায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ নানাবিধ আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।’


যত্রতত্র ময়লা ফেলার কারণে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে বা বাসে চলাচল করেন। মানুষ যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, তখন যত্রতত্র জমে থাকা ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে তাঁদের অনেক কষ্ট হয়। আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই এবং ব্যবহৃত আবর্জনা যত্রতত্র না ফেলে একটি নির্দিষ্ট স্থানে ফেলি, তবে পরিবেশ সুন্দর থাকার পাশাপাশি সর্বসাধারণের চলাচলেও স্বস্তি আসবে।’


নিজের বসতঘরের পরিচ্ছন্নতার সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, ‘চিন্তা করে দেখুন, আপনার ঘরে যদি চারদিকে ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকে, আপনার কাছে কি ভালো লাগবে? নিশ্চয়ই না। আমাদের কারও কাছেই ভালো লাগবে না। কবি তো সুন্দরভাবেই লিখেছেন—সবুজ, শস্য-শ্যামলা আমার ভুবন। তবে আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে পারব না?’


দেশের বিভিন্ন অঞ্চলে নিজের সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে সফরকালে দেখেছি, অনেক সুন্দর পুকুর বা জলাশয়ের ভেতরে ও পাড়ে ময়লার স্তূপ জমে আছে। অথচ একসময় এসব স্থানে মানুষ পরিবার-পরিজন নিয়ে বসত, সময় কাটাত ও গল্প করত। আমরা যদি কোনো স্থানে যাওয়ার পর তা পরিষ্কার রেখে আসি, তবে পরবর্তী সময়ে যিনি যাবেন তিনিও সেই সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবেন।’


দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী ভিডিও বার্তার শেষে বলেন, ‘দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তবে বড় কিছু অর্জন করা সম্ভব। প্রিয় দেশবাসী, আজকে পরিবেশ রক্ষায় আপনাদের কাছে এই আন্তরিক সহযোগিতাটুকু আমি চাইছি।’

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, সব সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, সব সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অসুস্থতার কারণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
অসুস্থতার কারণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
উত্তরাঞ্চলে বন্যার আভাস, আগামী সপ্তাহে প্লাবিত হতে পারে ৭ জেলা
উত্তরাঞ্চলে বন্যার আভাস, আগামী সপ্তাহে প্লাবিত হতে পারে ৭ জেলা
রিমান্ড শেষে কারাগারে হরিদাস, সিআইডিকে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য
রিমান্ড শেষে কারাগারে হরিদাস, সিআইডিকে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top