জামালপুরে মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রবীণ নিহত, আটক ট্রাক

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় আতাউর রহমান ননী মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক ভ্যানচালক আহত হয়েছেন।
Elderly man killed in truck hit while buying fish in Jamalpur, truck seized
জামালপুরে মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রবীণ নিহত, আটক ট্রাক

জামালপুরে মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রবীণ নিহত, আটক ট্রাক

জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাপায় আতাউর রহমান ননী মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল সোমবার (২৭ জুলাই) সকালে দিগপাইত উপশহরের বাসস্ট্যান্ড এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান ননী মিয়া দিগপাইত এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল সকালে স্থানীয় দিগপাইত উপশহরের বাজারে মাছ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ননী মিয়া। বাজার সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় জামালপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাঁকে সজোরে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় ট্রাকের ধাক্কায় হাফেজ উদ্দিন নামের এক ভ্যানচালক আহত হন।

ঘটনার পর পরই খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন এবং আহত ভ্যানচালককে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
জামালপুরে সীমানা প্রাচীর ভেঙে তাণ্ডব, পরিবারকে ভিটাচ্যুত করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামালপুরে সীমানা প্রাচীর ভেঙে তাণ্ডব, পরিবারকে ভিটাচ্যুত করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামালপুরে বিচারকের বাসায় চুরি: ২ সপ্তাহেও উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল
জামালপুরে বিচারকের বাসায় চুরি: ২ সপ্তাহেও উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল
জামালপুরে তরুণ শিপন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, মা-মেয়ের ৭ বছর কারাদণ্ড
জামালপুরে তরুণ শিপন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, মা-মেয়ের ৭ বছর কারাদণ্ড
জামালপুরে ডাক কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, চরম বৈষম্য দূর করার দাবি
জামালপুরে ডাক কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, চরম বৈষম্য দূর করার দাবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top