সরিষাবাড়ীতে ডোবার পানি থেকে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যু

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাড়ির পাশে ফুটবল খেলার সময় ডোবার পানিতে পড়ে সাখাওয়াত (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Child dies while trying to retrieve football from pond in Sarishabari
সরিষাবাড়ীতে ডোবার পানি থেকে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যু



সরিষাবাড়ীতে ডোবার পানি থেকে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে খেলার সময় ডোবার পানি থেকে ফুটবল তুলতে গিয়ে সাখাওয়াত হোসেন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


আজ রোববার (২ আগস্ট) বিকেলে সরিষাবাড়ী পৌর এলাকার ধানাটা গ্রামে এই করুণ দুর্ঘটনাটি ঘটে।


নিহত সাখাওয়াত হোসেন ওই গ্রামের ভ্যানচালক সুমন মিয়ার ছেলে।


নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শিশু সাখাওয়াত সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের একটি খোলা মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবলটি মাঠের পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে অসাবধানতাবশত সাখাওয়াত ডোবার গভীর পানিতে তলিয়ে যায়।


সঙ্গীরা বিষয়টি টের পেয়ে দ্রুত দৌড়ে গিয়ে সাখাওয়াতের মাকে খবর দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ডোবার পানিতে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


পাঁচ বছরের শিশু সাখাওয়াতের এমন অকালমৃত্যুতে পরিবারটিতে মাতম চলছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

সরিষাবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু, আহত ১ হাসপাতালে
সরিষাবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু, আহত ১ হাসপাতালে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top