বকশীগঞ্জে ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে শিক্ষকদের মানববন্ধন

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীর অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।
Teachers form human chain in Bakshiganj demanding removal of field supervisor
বকশীগঞ্জে ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে শিক্ষকদের মানববন্ধন

বকশীগঞ্জে ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে শিক্ষকদের মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও চাকরিচ্যুত করার হুমকির অভিযোগে ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীর অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’-এর শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলাল হোসেন, মুফতি আবদুর রশিদ জাফরী ও শিক্ষক আজিজুন্নাহার।

বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি বকশীগঞ্জে যোগ দিয়েছেন ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী। গত ৭ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সরকারি সফরে বকশীগঞ্জে আসলে কয়েকজন শিক্ষক-শিক্ষিকা তাঁকে স্বাগত জানাতে যান। এতে ক্ষিপ্ত হয়ে ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী শিক্ষকদের সঙ্গে চরম অসদাচরণ করেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন। এই অন্যায্য আচরণের প্রতিবাদেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন এবং অবিলম্বে উক্ত ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবি করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী বলেন, “কিছু শিক্ষক অসাধু সুবিধা নিতে না পেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে এখান থেকে সরানোর চেষ্টা করছেন।”

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ২ হাজার বিঘা জমি, পানি নিষ্কাশন শুরু
বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ২ হাজার বিঘা জমি, পানি নিষ্কাশন শুরু
বকশীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন
বকশীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন
প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করছি: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করছি: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা
বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা
৪৪ বছর ধরে বন্ধ বকশীগঞ্জের উপ-কারাগার, দাঁড়িয়ে আছে পরিত্যক্ত ভবন
৪৪ বছর ধরে বন্ধ বকশীগঞ্জের উপ-কারাগার, দাঁড়িয়ে আছে পরিত্যক্ত ভবন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top