বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ২ হাজার বিঘা জমি, পানি নিষ্কাশন শুরু

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে আবাদি জমির স্বাভাবিক পানি চলাচলের পথ অবরুদ্ধ করে বাড়ি তৈরি করায় ২ হাজার বিঘা জমি জলাবদ্ধ হয়ে পড়েছিল। ইউএনও মুরাদ হোসেনের হস্তক্ষেপে পানি নিষ্কাশন শুরু হয়েছে।
2,000 bighas of land freed in Bakshiganj due to UNO intervention, water drainage begins
বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ২ হাজার বিঘা জমি, পানি নিষ্কাশন শুরু

বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ২ হাজার বিঘা জমি, পানি নিষ্কাশন শুরু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আবাদি জমির স্বাভাবিক পানি চলাচলের পথ অবরুদ্ধ করে অবৈধভাবে বাড়ি নির্মাণ করার ফলে জলাবদ্ধ হয়ে পড়া প্রায় দুই হাজার বিঘা জমি উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তাৎক্ষণিক হস্তক্ষেপে অবরুদ্ধ পানি নিষ্কাশনের ব্যবস্থা হওয়ায় চাষাবাদের আওতায় ফিরছে বিশাল এই কৃষি জমি।

আজ সোমবার (১০ আগস্ট) বিকেলে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে সরেজমিনে উপস্থিত থেকে পাইপ বসিয়ে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজিমারা গ্রামে কয়েক বছর আগে একটি চক্র পানির স্বাভাবিক চলাচলের প্রবাহ বন্ধ করে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করে। এর ফলে পার্শ্ববর্তী মাঠের প্রায় ২ হাজার বিঘা জমি দীর্ঘদিন ধরে প্লাবিত ও জল আবদ্ধ হয়ে পড়ে। এতে ওই সব জমিতে ফসল ফলানো অসম্ভব হয়ে পড়লে চরম বিপাকে পড়েন স্থানীয় কৃষকেরা।

বিষয়টি জানার পর ইউএনও মুরাদ হোসেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং পানি দ্রুত বের করে দেওয়ার জন্য দীর্ঘ পাইপ লাইনের সংযোগ নিশ্চিত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা, নিলাক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকেরা।

দীঘদিনের এই সমস্যার দ্রুত সমাধান করে কৃষি জমিকে সচল করার জন্য ইউএনওর মানবিক ও সময়োপযোগী এই পদক্ষেপের জন্য সাধুবাদ জানিয়েছেন ক্ষ ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন
বকশীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন
প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করছি: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করছি: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা
বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা
৪৪ বছর ধরে বন্ধ বকশীগঞ্জের উপ-কারাগার, দাঁড়িয়ে আছে পরিত্যক্ত ভবন
৪৪ বছর ধরে বন্ধ বকশীগঞ্জের উপ-কারাগার, দাঁড়িয়ে আছে পরিত্যক্ত ভবন
বকশীগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ১
বকশীগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top