বকশীগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ১

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে তল্লাশি চালিয়ে আনুমানিক ২১ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে র‍্যাব-১৪। এ সময় আমজাদ হোসেন নামে একজনকে আটক করা হয়।
Indian cosmetics worth Tk 21 lakh seized in Bakshiganj, 1 arrested
বকশীগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ১

বকশীগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ১

জামালপুরের বকশীগঞ্জে র‍্যাব-১৪-এর একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী পণ্যসহ আমজাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

আজ রোববার (২ আগস্ট) সকালে বকশীগঞ্জ উপজেলার পলাশতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর ক্যাম্প)।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বকশীগঞ্জ-লাউচাপড়া সড়কের পলাশতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে। এ সময় একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে চালক আমজাদ হোসেনকে আটক করা হয়।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজিতে থাকা বিভিন্ন ব্র্যান্ডের ৫ হাজার ৭৭২ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, “আটক ব্যক্তি অবৈধ উপায়ে শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা থেকে এসব পণ্য এনে বিক্রির চেষ্টা করছিলেন। জব্দকৃত আলামত ও আটক আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।”

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
বকশীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুরাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
বকশীগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুরাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
বকশীগঞ্জে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর সম্পন্ন
বকশীগঞ্জে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর সম্পন্ন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top