বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকের টাকার জন্য বাবাকে মারধরের ঘটনায় নাহিদ ইসলাম (২২) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
Youth sentenced to 6 months in prison for drug use in Bakshiganj
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে নাহিদ ইসলাম (২২) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি ওই যুবককে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত নাহিদ ইসলাম বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নাহিদ ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। আজ সকালে মাদকের টাকার জন্য তিনি নিজ বাবাকে মারধর করেন। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে দুপুরে সংশ্লিষ্ট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ইউএনও মুরাদ হোসেন।

অভিযানকালে মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় হাতেনাতে নাহিদকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “সমাজকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াবহতা রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদকসেবী কিংবা মাদক কারবারি—যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
বকশীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুরাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
বকশীগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুরাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
বকশীগঞ্জে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর সম্পন্ন
বকশীগঞ্জে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর সম্পন্ন
নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানোর আদেশ
নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানোর আদেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top