![]() |
| ইসলামপুরে তিস্তা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত প্রবীণের মৃত্যু |
ইসলামপুরে তিস্তা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত প্রবীণের মৃত্যু
জামালপুরের ইসলামপুরে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (আনুমানিক ৬৫ বছর) এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ইসলামপুর রেলস্টেশনের পশ্চিম পাশে ঘুন্টির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি ইসলামপুর রেলস্টেশনের নিকটবর্তী ঘুন্টির মোড় এলাকা অতিক্রম করছিল। এ সময় অসাবধানতাবশত ওই ব্যক্তি লাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।”
তিনি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।