ইসলামপুরে ছাগলে খেত খাওয়া নিয়ে সংঘাত, বাড়িজুড়ে হামলা-লুটপাট, আহত ৩

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে ছাগলে খেত খাওয়াকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন এবং বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
Clashes over goats grazing in Islampur, houses attacked and looted, 3 injured
ইসলামপুরে ছাগলে খেত খাওয়া নিয়ে সংঘাত, বাড়িজুড়ে হামলা-লুটপাট, আহত ৩



ইসলামপুরে ছাগলে খেত খাওয়া নিয়ে সংঘাত, বাড়িজুড়ে হামলা-লুটপাট, আহত ৩

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে ছাগলে খেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘাতের জেরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।


উপজেলার সাপধরী ইউনিয়নের কাঁশারীডোবা আমতলী গ্রামে গত ১৫ জুলাই এই সংঘর্ষ ও পরবর্তী হামলার ঘটনা ঘটে।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই কাঁশারীডোবা গ্রামে সোলায়মান হকের পক্ষের লোকজনের সঙ্গে প্রতিবেশী জয়নাল আবেদীনের পরিবারের ছাগলে খেত খাওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটাসহ সংঘাত ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জয়নাল আবেদীন, তাঁর ভাই নজরুল ইসলাম বাদশাগং সহ উভয় পক্ষের অন্তত তিনজন গুরুতর আহত হন।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত জয়নাল আবেদীন বাদী হয়ে ইসলামপুর থানায় সোলায়মান হকসহ একাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।


এদিকে মামলা দায়েরের খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে গতকাল গভীর রাতে অভিযুক্ত সোলাইমান হকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আবারও জয়নাল ও নজরুলের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা নজরুল ইসলামের ছেলে বাবু মিয়াকে বেধড়ক পিটিয়ে আহত করে। পাশাপাশি পরিবারের সদস্য নাজমা আক্তারকে হাত-পা বেঁধে ঘরের মেঝেতে ফেলে রেখে পুরো বাড়িতে ভাঙচুর ও তাণ্ডব চালায়।


আহত নাজমা আক্তার অভিযোগ করে বলেন, “সন্ত্রাসীরা আমাকে রশি দিয়ে বেঁধে মেঝেতে ফেলে রেখে ঘরের আলমারি, শোকেস ও আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেয়। তারা আলমারিতে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।”


অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত সোলাইমান হক ও তাঁর সহযোগীদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে সোলাইমান হকের স্ত্রী রিক্তা বেগম দাবি করেন, তাঁর স্বামীও মারামারির ঘটনায় আহত হয়ে জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এ বিষয়ে ইসলামপুর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক বলেন, “সাপধরী ইউনিয়নের কাঁশারীডোবা এলাকার ঘটনার বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। চরাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনাটি সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে বিএনপি নেতা খোরশেদুজ্জামান লেবুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
ইসলামপুরে বিএনপি নেতা খোরশেদুজ্জামান লেবুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
ইসলামপুরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ইসলামপুরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
১২ শিক্ষককে ডিঙিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ: ইসলামপুর সরকারি কলেজের বিষয়ে উচ্চ আদালতের রুল
১২ শিক্ষককে ডিঙিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ: ইসলামপুর সরকারি কলেজের বিষয়ে উচ্চ আদালতের রুল
ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর, শহরে উত্তেজনা ও বিক্ষোভ
ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর, শহরে উত্তেজনা ও বিক্ষোভ
ইসলামপুরে মাদরাসা শিক্ষার্থীদের মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন
ইসলামপুরে মাদরাসা শিক্ষার্থীদের মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top