ইসলামপুরে মাদরাসা শিক্ষার্থীদের মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি: “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদক ও ইভটিজিং প্রতিরোধের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন মাদরাসার শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা।
Madrasa students form human chain against drugs and eve-teasing in Islampur
ইসলামপুরে মাদরাসা শিক্ষার্থীদের মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন



ইসলামপুরে মাদরাসা শিক্ষার্থীদের মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন

“চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে, মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা জামেদ আলী দাখিল মাদরাসার শিক্ষার্থী ও এলাকার সচেতন সমাজের যৌথ উদ্যোগে মাদরাসা সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন— পচাবহলা জামেদ আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা ছামিউল হক, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম ফকির, সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল হক সরকার এবং মাদরাসার শিক্ষক মমতাজ উদ্দিন আহমেদসহ আরও অনেকে।


মানববন্ধনে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজকে অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে। বর্তমানে সমাজের একশ্রেণির অর্থলিপ্সু ও কুচক্রী মানুষ কোমলমতি শিশু, কিশোর ও তরুণ-তরুণীদের বিভ্রান্ত করে তাদের হাতে মাদকদ্রব্য তুলে দিচ্ছে। এর ফলে তরুণদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা ধ্বংস হয়ে যাচ্ছে এবং তারা চরম হতাশা ও নেশার জগতে নিমজ্জিত হচ্ছে।”


বক্তারা আরও বলেন, মাদকের পাশাপাশি এলাকায় ইভটিজিং বা নারী উত্ত্যক্তকরণের প্রবণতাও আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা ছাত্রীদের স্বাভাবিক শিক্ষাজীবনকে ব্যাহত করছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা ও ইভটিজিংয়ের সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে এখনই পাড়ায় পাড়ায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে এলাকায় মাদকের অবাধ বিস্তার ও বখাটেদের উপদ্রব বন্ধে প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।


মানববন্ধনে মাদরাসার শত শত ছাত্র-ছাত্রী ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে অংশ নিয়ে মাদক এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেয়।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে বাঁধের দাবিতে মানববন্ধন
ইসলামপুরে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে বাঁধের দাবিতে মানববন্ধন
ইসলামপুরে খালার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে যমুনার খালে ডুবে শিশুর মৃত্যু
ইসলামপুরে খালার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে যমুনার খালে ডুবে শিশুর মৃত্যু
ইসলামপুরে আদালতের নির্দেশে ৬ বছর পর দখলমুক্ত হলো মাদ্রাসার জমি
ইসলামপুরে আদালতের নির্দেশে ৬ বছর পর দখলমুক্ত হলো মাদ্রাসার জমি
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন ইসলামপুরের বীর মুক্তিযোদ্ধা আঃ বারী মন্ডল
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন ইসলামপুরের বীর মুক্তিযোদ্ধা আঃ বারী মন্ডল
ইসলামপুরে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের ছাগল বিতরণ
ইসলামপুরে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের ছাগল বিতরণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top