কাজিপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ
0
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর ঢেকুরিয়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু তোলার অপরাধে দুই বালু ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Illegal sand extraction in Jamuna River in Kazipur, two businessmen fined Tk 2 lakh
কাজিপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

কাজিপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে দুই বালু ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ঢেকুরিয়া ইকোপার্ক সংলগ্ন যমুনা নদী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— লক্ষ্মীপুর জেলার চররমণীমোহন ইউনিয়নের মধুঘাট গ্রামের আলাউদ্দিন চৌকিদারের ছেলে শাহজামাল (৩০) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ফতেপুর গ্রামের আকতার হোসেনের ছেলে বাবু মিয়া (৩৫)।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢেকুরিয়া ইকোপার্ক সংলগ্ন যমুনা নদীতে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে কাজিপুর থানা পুলিশ এবং উপজেলা আনসার বাহিনীর সদস্যদের সাথে নিয়ে যমুনা নদীর ওই পয়েন্টে এক যৌথ অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(ঙ) ধারা ভঙ্গ করে অবৈধভাবে বালু কাটার অপরাধে হাতেনাতে আটক হওয়া ওই দুই ব্যবসায়ীকে উক্ত আইনের ১৫(১) ধারায় এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। তবে সাজা এড়াতে দণ্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার পুরো টাকা পরিশোধ করেন।

অভিযান প্রসঙ্গে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের ফলে যমুনা নদীর তীরবর্তী তীর সংরক্ষণ বাঁধ ও ঢেকুরিয়া ইকোপার্ক এলাকা হুমকিতে পড়ছিল। নদী ও সরকারি সম্পদ রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। যমুনা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি কাটা বন্ধে প্রশাসনের এই ধরনের কঠোর নজরদারি এবং ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

কাজিপুরে নদী থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত, ফিঙ্গারপ্রিন্টে রহস্য ভেদ করল সিআইডি
কাজিপুরে নদী থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত, ফিঙ্গারপ্রিন্টে রহস্য ভেদ করল সিআইডি
কাজিপুরে জব্দকৃত ৩ মেট্রিক টন চালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত, ২৫ টাকা কেজি দরে বিক্রি
কাজিপুরে জব্দকৃত ৩ মেট্রিক টন চালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত, ২৫ টাকা কেজি দরে বিক্রি
কাজিপুরে আগুনে পুড়ে ও বজ্রপাতে ৩ গবাদি পশুর মৃত্যু, গৃহবধূ গুরুতর আহত
কাজিপুরে আগুনে পুড়ে ও বজ্রপাতে ৩ গবাদি পশুর মৃত্যু, গৃহবধূ গুরুতর আহত
কাজিপুরে কলেজ পুনর্মিলনীতে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী
কাজিপুরে কলেজ পুনর্মিলনীতে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী
কাজিপুরে কৃষকের বাড়িতে হামলা ও খামার থেকে গরু লুট: থানায় লিখিত অভিযোগ
কাজিপুরে কৃষকের বাড়িতে হামলা ও খামার থেকে গরু লুট: থানায় লিখিত অভিযোগ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top