রৌমারীতে শিক্ষা ও মানবিক সেবায় 'রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন'-এর শুভ উদ্বোধন

Seba Hot News : সেবা হট নিউজ
0
শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও সামাজিক সেবার লক্ষ্যে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন এবং রিজিয়া রাজ্জাক স্ট্রিটের শুভ উদ্বোধন করা হয়েছে।
'Rizia Razzak Foundation' inaugurated in Roumari for education and humanitarian services
রৌমারীতে শিক্ষা ও মানবিক সেবায় 'রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন'-এর শুভ উদ্বোধন



রৌমারীতে শিক্ষা ও মানবিক সেবায় 'রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন'-এর শুভ উদ্বোধন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজের লক্ষ্যে 'রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন'-এর শুভ উদ্বোধন করা হয়েছে।


প্রখ্যাত আলেম, বহুভাষাবিদ ও শিক্ষানুরাগী প্রয়াত মাওলানা আব্দুর রাজ্জাক এবং তাঁর স্ত্রীর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের পাশাপাশি 'রিজিয়া রাজ্জাক স্ট্রিট'-এরও শুভ উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আনোয়ারুল ইসলাম আঙ্গুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আমেরিকা প্রবাসী এম এ রকিব রেজা। তিনি ফিতা কেটে রিজিয়া রাজ্জাক স্ট্রিটের রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করেন এবং বিকেলে ফাউন্ডেশনের নিজস্ব ৫৪ শতক জমির ওপর নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি মন্ডলপাড়া হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেন।


প্রধান অতিথির বক্তব্যে এম এ রকিব রেজা বলেন, "আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মূল অনুপ্রেরণা আমাদের প্রয়াত মা-বাবা। তাঁদের জীবন, আদর্শ, মানুষের প্রতি ভালোবাসা এবং সমাজের জন্য তাঁদের অবদানের স্মৃতিকে ধারণ করেই এই ফাউন্ডেশনের পথচলা। মানুষের কল্যাণে করা প্রতিটি ভালো কাজই তাঁদের স্মৃতির প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি হয়ে থাকবে।" এ সময় তিনি ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম এগিয়ে নিতে রৌমারীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।


অনুষ্ঠানে শিক্ষা ও সমাজসেবায় অবদানের কথা তুলে ধরে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সমাচারের উপজেলা প্রতিনিধি শাহ মো. আব্দুল মোমেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম, সোহরাব হোসেন, সমাজসেবক ডক্টর মমিনুল ইসলাম মুলু, শৌলমারী এম আর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শহীদুল ইসলাম লীচু এবং সমাজসেবক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা (পিআরএল) শিক্ষাবিদ প্রফেসর মো. রোজাইন।


অনুষ্ঠানের শেষ পর্বে প্রয়াত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক ও মা রিজিয়ার আত্মার মাগফিরাত এবং ফাউন্ডেশনের অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ারুল ইসলাম।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট
রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট
লিভার সিরোসিস ক্যান্সারে আক্রান্ত ৯ বছরের শিশু সাঈদী, বাঁচাতে সাহায্যের আকুল আবেদন
লিভার সিরোসিস ক্যান্সারে আক্রান্ত ৯ বছরের শিশু সাঈদী, বাঁচাতে সাহায্যের আকুল আবেদন
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন
বয়সের কারণে পদ থেকে অব্যাহতি চান রৌমারী জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান
বয়সের কারণে পদ থেকে অব্যাহতি চান রৌমারী জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান
রৌমারীতে পালিত হলো স্বাধীন বেসামরিক প্রশাসন উদ্বোধন দিবস, সরকারিভাবে পালনের দাবি
রৌমারীতে পালিত হলো স্বাধীন বেসামরিক প্রশাসন উদ্বোধন দিবস, সরকারিভাবে পালনের দাবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top