![]() |
| লিভার সিরোসিস ক্যান্সারে আক্রান্ত ৯ বছরের শিশু সাঈদী, বাঁচাতে সাহায্যের আকুল আবেদন |
লিভার সিরোসিস ক্যান্সারে আক্রান্ত ৯ বছরের শিশু সাঈদী, বাঁচাতে সাহায্যের আকুল আবেদন
বাঁচতে চায় ৯ বছরের শিশু মোঃ সাঈদী। লিভার সিরোসিস ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা প্রদান করা গেলে সাঈদীকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। তবে এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ লক্ষাধিক টাকা।
অসহায় ও দরিদ্র পরিবারের পক্ষে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাই সন্তানকে বাঁচাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশ-বিদেশের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিবর্গের কাছে আকুল সাহায্যের আবেদন জানিয়েছেন সাঈদীর বাবা।
খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলাম পেশায় একজন দিনমজুর। দিনমজুরি করে কোনোমতে পরিবার নিয়ে সংসার চালান তিনি। তাঁর স্ত্রীও একজন শারীরিক প্রতিবন্ধী। তাঁদের ঘর আলো করে আসা একমাত্র সন্তান সাঈদীকে নিয়ে দম্পতির অনেক স্বপ্ন ছিল। সাঈদী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ার পাশাপাশি হাফেজিয়া মাদ্রাসাতেও পড়াশোনা করছিল।
গত ৬ মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাঈদীকে প্রথমে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পরও শিশুটির অবস্থার অবক্ষয় ঘটেছে। চিকিৎসকদের মতে, উপযুক্ত ও উন্নত চিকিৎসা পেলে সাঈদী সুস্থ হয়ে উঠবে, যার খরচ প্রায় ১০ লাখ টাকার বেশি।
একমাত্র সন্তানকে হারানোর আশঙ্কায় দিশেহারা দিনমজুর বাবা ও প্রতিবন্ধী মা এখন চোখের জল ফেলছেন। সহায়-সম্বলহীন এই পরিবারটি শিশু সাঈদীকে বাঁচাতে সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে।
সহায়তা পাঠানোর ঠিকানা ও বিকাশ/ব্যাংক হিসাব:
বিকাশ নম্বর (পিতা): 0193690019
ব্যাংক অ্যাকাউন্ট: সোনালী ব্যাংক, রৌমারী শাখা, অ্যাকাউন্ট নং: 5216701032481 (অ্যাকাউন্টধারী: মোঃ আমিনুল ইসলাম)







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।