রৌমারীতে পালিত হলো স্বাধীন বেসামরিক প্রশাসন উদ্বোধন দিবস, সরকারিভাবে পালনের দাবি

Seba Hot News : সেবা হট নিউজ
0
শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম): ৭১-এর ২৮ আগস্ট মুক্তাঞ্চল রৌমারীতে উদ্বোধন করা হয়েছিল বাংলাদেশের প্রথম বেসামরিক প্রশাসন। ঐতিহাসিক এই দিনটি স্মরণে রৌমারীতে শহীদ স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন।
Independent Civil Administration Inauguration Day celebrated in Roumari
রৌমারীতে পালিত হলো স্বাধীন বেসামরিক প্রশাসন উদ্বোধন দিবস



রৌমারীতে পালিত হলো স্বাধীন বেসামরিক প্রশাসন উদ্বোধন দিবস, সরকারিভাবে পালনের দাবি

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনন্য এক স্মারক দিন ২৮ আগস্ট। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নিয়ন্ত্রণমুক্ত রৌমারীতে বাংলাদেশের প্রথম বেসামরিক প্রশাসন ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল। ঐতিহাসিক এই দিনটি স্মরণে কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ‘স্বাধীন প্রশাসন উদ্বোধন দিবস’।


দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার (২৮ আগস্ট) রাতে রৌমারীতে মুক্তিযুদ্ধের সময়ে শহীদ হওয়া ৯ জন বীর মুক্তিযোদ্ধার নাম সংবলিত স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মশিউর রহমান পলাশের নেতৃত্বে দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।


শ্রদ্ধা নিবেদনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফারুক আহমেদ বাবু, রৌমারী সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক আয়নাল হক, রৌমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হারুনর রশীদ হারুন, মিশুকসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


ঐতিহাসিক মুক্তাঞ্চল রৌমারীর প্রেক্ষাপট

মুক্তিযুদ্ধের সময়ে পুরো রৌমারী ছিল একটি ব্যতিক্রমী ও অবিচল মুক্তাঞ্চল। তৎকালীন ‘জেড ফোর্স’-এর অধিনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় রৌমারীর প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হয়। তাঁর নির্দেশনায় ৩য় বেঙ্গল রেজিমেন্টের ডেল্টা কোম্পানি ৬ আগস্ট থেকে রৌমারীর প্রতিরক্ষায় নিয়োজিত হয়।


৩য় বেঙ্গল রেজিমেন্টের ডেল্টা কোম্পানির লেফটেন্যান্ট নূরুন্নবী খান তাঁর ‘রণাঙ্গনে রৌমারী’ গ্রন্থে লিখেছেন, সময়োচিত পদক্ষেপের কারণে মুক্তিযুদ্ধের পুরো নয় মাস রৌমারী থানা সদর কখনোই পাকিস্তানি বাহিনীর দখলে যায়নি। ১৯৭১ সালের ২৮ আগস্ট জিয়াউর রহমান রৌমারীতে এসে স্বাধীন বাংলাদেশের প্রথম বেসামরিক প্রশাসন ব্যবস্থার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। পাশাপাশি এখানে সামরিক প্রশিক্ষণ স্কুল ও সেনাঘাঁটি গড়ে তোলার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখা হয়।


মুক্তিযুদ্ধের রণাঙ্গনে রৌমারীর এমন গৌরবোজ্জ্বল ভূমিকা ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে দিনটি সরকারিভাবে জাতীয় পর্যালোচনায় পালনের দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও মুক্তিযোদ্ধারা।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে কৃষি ও গ্রামীণ অর্থনীতি জোরদারে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত
রৌমারীতে কৃষি ও গ্রামীণ অর্থনীতি জোরদারে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত
রৌমারীতে মৎস্য চাষীদের ছাড়াই পালিত হলো মৎস্য পক্ষ, সমালোচনা
রৌমারীতে মৎস্য চাষীদের ছাড়াই পালিত হলো মৎস্য পক্ষ, সমালোচনা
রৌমারীতে অগ্নিকাণ্ডে পুড়ল বসতবাড়ি, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রৌমারীতে অগ্নিকাণ্ডে পুড়ল বসতবাড়ি, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রৌমারীতে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রৌমারীতে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রৌমারীতে গোলাপী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩
রৌমারীতে গোলাপী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top