![]() |
| রৌমারীতে কৃষি ও গ্রামীণ অর্থনীতি জোরদারে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত |
রৌমারীতে কৃষি ও গ্রামীণ অর্থনীতি জোরদারে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কৃষি খাতের আধুনিকায়ন, টেকসই উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. একরামুল হক পাটওয়ারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, ডিএই’র অতিরিক্ত উপপরিচালক (শস্য) মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সামাদ খান, উপজেলা জামায়াতের আমীর হায়দার আলী এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষক, সফল কৃষি উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সভায় আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার, উচ্চমূল্যের ফসল চাষ, পুষ্টি নিরাপত্তা জোরদার এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।