রৌমারীতে ঘরবাড়ি ভাঙচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Seba Hot News : সেবা হট নিউজ
0
শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে জমি ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাঙচুর ও উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হযরত আলী।
Press conference to protest vandalism of houses and false cases in Roumari
রৌমারীতে ঘরবাড়ি ভাঙচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন



রৌমারীতে ঘরবাড়ি ভাঙচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের রৌমারীতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও পরবর্তীতে পাল্টা ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং সঠিক তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হযরত আলী।


গত রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রৌমারীর রবিউল ইসলাম রানা মেম্বারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী হযরত আলী অভিযোগ করেন, তিনি ২০০০ সালে উপজেলার শৌলমারী ইউনিয়নের হাটিফাপাড়া গ্রামের আনছার আলী ও আজকার আলীর কাছ থেকে তিনটি পৃথক দলিলে ১৫.৫ শতক জমি কেনেন। এরপর জমিতে গাছপালা রোপণ করে দীর্ঘ সময় ধরে তা ভোগদখল করে আসছিলেন।


তবে চলতি বছরের গত ২১ ফেব্রুয়ারি জমিতে টিউবওয়েলের পানি যাওয়াকে কেন্দ্র করে তাঁর স্ত্রী কহিনুর বেগমের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ আলীর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে কসবউদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে একদল লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে কহিনুরের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুরসহ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।


এ সময় বাধা দিতে গেলে কহিনুর বেগমকে বেদম মারধর করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনার প্রতিকার চেয়ে হযরত আলী বাদী হয়ে ৯ জনকে আসামি করে কুড়িগ্রাম বিজ্ঞ আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।


হযরত আলী আরও জানান, এই হামলার ঘটনায় অভিযুক্ত পক্ষ উল্টো ঘটনা ধামাচাপা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলার আশ্রয় নেয়। প্রতিপক্ষের মধুমালা বাদী হয়ে কুড়িগ্রাম বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চারজনকে আসামি করে একটি পাল্টা মামলা করেন। ওই মামলায় তারা মিয়া, ময়না খাতুন ও হযরত আলীকে আসামি করা হয়েছে, যাঁরা ঘটনার সময় দুর্ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না।


সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করেন, আদালত থেকে মামলাটি সরেজমিনে তদন্তের জন্য রৌমারী থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে রৌমারী থানার তদন্ত প্রতিবেদনের সঙ্গে মূল ঘটনার কোনো মিল নেই।


সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী হযরত আলী তাঁর পরিবারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাটি অবিলম্বে প্রত্যাহার এবং বসতবাড়িতে হামলা ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

১৮ বছর পর ভিটেমাটি থেকে উচ্ছেদ, রৌমারীতে খোলা আকাশের নিচে প্রবীণের পরিবার
১৮ বছর পর ভিটেমাটি থেকে উচ্ছেদ, রৌমারীতে খোলা আকাশের নিচে প্রবীণের পরিবার
রৌমারীতে নিখোঁজের ৩ দিন পর খালের পানি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
রৌমারীতে নিখোঁজের ৩ দিন পর খালের পানি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
রৌমারীতে ধরণী নদীর ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশের বান্ডাল নির্মাণ
রৌমারীতে ধরণী নদীর ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশের বান্ডাল নির্মাণ
রৌমারীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক, পুলিশে না দিয়ে সালিশে ছাড়লেন মাতাব্বররা
রৌমারীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক, পুলিশে না দিয়ে সালিশে ছাড়লেন মাতাব্বররা
রৌমারীতে শতাধিক পরিবারকে ‘একঘরে’ করার অভিযোগ, পণ্য বেচলেই দোকানদারের জরিমানা
রৌমারীতে শতাধিক পরিবারকে ‘একঘরে’ করার অভিযোগ, পণ্য বেচলেই দোকানদারের জরিমানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top