রৌমারীতে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Seba Hot News : সেবা হট নিউজ
0
শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে পুলিশি তল্লাশির পর ফেসবুকে মদের ছবি যুক্ত করে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ফজলুল হক ও রেজাউল হক।
Press conference in Roumari to protest against propaganda by distorting images
রৌমারীতে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রৌমারীতে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের রৌমারীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি সম্পাদনা (এডিট) করে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুই ভুক্তভোগী।

আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ প্রেসক্লাব, রৌমারী শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ফজলুল হক ও রেজাউল হক।

লিখিত বক্তব্যে তাঁরা অভিযোগ করেন, গত রোববার বিকেলের দিকে তুরা রোড সংলগ্ন এলাকায় এক নাতনির বাড়িতে দাওয়াত খেতে যান তাঁরা। অবস্থানকালীন সময়ে সেখানে রৌমারী থানা-পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশ ঘরের বাইরে এনে তাঁদের দেহ তল্লাশি করলেও অবৈধ কোনো কিছু উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে ঘরের ভেতর তল্লাশি চালানো হলেও তাঁদের সেখানে যেতে দেওয়া হয়নি।

ভুক্তভোগীরা জানান, পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তারা জামিনে মুক্ত হয়ে জানতে পারেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ছবি বিকৃত করে এবং মদের ছবি যুক্ত করে অপপ্রচার চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তাঁরা দাবি করেন, তারা কোনো ধরনের মাদক কারবারের সঙ্গে যুক্ত নন এবং থানায় তাঁদের কোনো মদের সঙ্গে ছবি তোলা হয়নি। একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই অপপ্রচার চালিয়েছে।

এই অপপ্রচারের ফলে সমাজে তাঁদের সম্মানহানি হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ভুক্তভোগীরা।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে গোলাপী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩
রৌমারীতে গোলাপী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩
রৌমারীতে ঘরবাড়ি ভাঙচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রৌমারীতে ঘরবাড়ি ভাঙচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
১৮ বছর পর ভিটেমাটি থেকে উচ্ছেদ, রৌমারীতে খোলা আকাশের নিচে প্রবীণের পরিবার
১৮ বছর পর ভিটেমাটি থেকে উচ্ছেদ, রৌমারীতে খোলা আকাশের নিচে প্রবীণের পরিবার
রৌমারীতে নিখোঁজের ৩ দিন পর খালের পানি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
রৌমারীতে নিখোঁজের ৩ দিন পর খালের পানি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
রৌমারীতে ধরণী নদীর ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশের বান্ডাল নির্মাণ
রৌমারীতে ধরণী নদীর ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশের বান্ডাল নির্মাণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top