বকশীগঞ্জ সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান, ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়েছে। সীমান্তে মাদকমুক্ত রাখতে কঠোর অবস্থানে বিজিবি।
BGB raids Bakshiganj border, recovers 135 bottles of Indian liquor
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান, ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান, ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী জামালপুর ৩৫ বিজিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পৃথক দুটি এলাকায় এসব অভিযান পরিচালনা করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির নির্দেশনায় সাতানীপাড়া বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১০৮৭-এর কাছে সোমনাথপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

একই রাতে অপর এক অভিযানে সাড়ে মোল্লার চর বিওপির বিজিবি টহল দল সীমান্তবর্তী বেহুলার চর এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। দুই স্থান থেকে উদ্ধার করা মদের মোট পরিমাণ ১৩৫ বোতল।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আজ বুধবার (১৯ আগস্ট) সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে। যুবসমাজকে ক্ষতিকর মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে কৃষককে হত্যাচেষ্টা ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
বকশীগঞ্জে কৃষককে হত্যাচেষ্টা ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
বকশীগঞ্জে ৪শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক
বকশীগঞ্জে ৪শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক
বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ যুবতীর লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ যুবতীর লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার
বকশীগঞ্জে আ’লীগ নেতাদের নেতৃত্বে জমি বেদখল চেষ্টা ও হামলা, জখম ৫, এলাকায় বিক্ষোভ
বকশীগঞ্জে আ’লীগ নেতাদের নেতৃত্বে জমি বেদখল চেষ্টা ও হামলা, জখম ৫, এলাকায় বিক্ষোভ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top