বকশীগঞ্জে ৪শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুলিশি অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারিয়া বেগম ইতি নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ।
Female drug dealer arrested with 400 pieces of Yaba in Bakshiganj, husband absconding
বকশীগঞ্জে ৪শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

বকশীগঞ্জে ৪শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারিয়া বেগম ইতি (২৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

আজ সোমবার (১৭ আগস্ট) সকালে পৌর শহরের সীমার পাড় এলাকায় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মারিয়া বেগম ইতি ওই এলাকার রুবেল মিয়ার স্ত্রী। পুলিশ জানিয়েছে, ইতি ও তাঁর স্বামী রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বকশীগঞ্জ থানা-পুলিশের একটি বিশেষ দল রুবেল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর রুবেল পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁর স্ত্রী মারিয়া বেগম ইতিকে ধরে ফেলে পুলিশ। পরবর্তীতে ঘরে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই দম্পতির বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, আটক মারিয়া বেগম ইতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাঁকে জামালপুর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ যুবতীর লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ যুবতীর লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার
বকশীগঞ্জে আ’লীগ নেতাদের নেতৃত্বে জমি বেদখল চেষ্টা ও হামলা, জখম ৫, এলাকায় বিক্ষোভ
বকশীগঞ্জে আ’লীগ নেতাদের নেতৃত্বে জমি বেদখল চেষ্টা ও হামলা, জখম ৫, এলাকায় বিক্ষোভ
বকশীগঞ্জে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বকশীগঞ্জে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বকশীগঞ্জে জমি দখলে ঘরে আগুন, মাদ্রাসা শিক্ষকসহ কুপিয়ে জখম ৭
বকশীগঞ্জে জমি দখলে ঘরে আগুন, মাদ্রাসা শিক্ষকসহ কুপিয়ে জখম ৭

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top