বকশীগঞ্জে জমি দখলে ঘরে আগুন, মাদ্রাসা শিক্ষকসহ কুপিয়ে জখম ৭

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পৈতৃক জমি জোরপূর্বক দখল করতে ঘরে আগুন ও হামলার অভিযোগ উঠেছে। এতে মাদ্রাসা শিক্ষকসহ ৭ জন কুপিয়ে জখম হয়েছেন, চারজনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে।
House set on fire in Bakshiganj over land grab, 7 injured including madrasa teacher
বকশীগঞ্জে জমি দখলে ঘরে আগুন, মাদ্রাসা শিক্ষকসহ কুপিয়ে জখম ৭


বকশীগঞ্জে জমি দখলে ঘরে আগুন, মাদ্রাসা শিক্ষকসহ কুপিয়ে জখম ৭

জামালপুরের বকশীগঞ্জে এক মাদ্রাসা শিক্ষকের পৈতৃক জমি জোরপূর্বক দখল, বসতঘরে অগ্নিসংযোগ ও দেশীয় অস্ত্রের মুখে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গিয়ে মাদ্রাসা শিক্ষকসহ অন্তত ৭ জন কুপিয়ে মারাত্মক জখম হয়েছেন।


আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল আটটার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় উজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা হলেন—সালমা বেগম (৬০), মোতালেব মিয়া (৩৫), সাজেদা বেগম (৪৫) ও মাদ্রাসা শিক্ষক রুকুনুজ্জামান (৪০)। বাকি ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বাট্টাজোড় উজানপাড়া গ্রামের আজগর আলীর ছেলে মাদ্রাসা শিক্ষক রুকুনুজ্জামানের পরিবারের সঙ্গে একই গ্রামের আজাহার আলী, মজনু মিয়া ও খোকন মিয়াদের জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার সকালে প্রতিপক্ষ মজনু মিয়া ও খোকন মিয়া দলবল নিয়ে রুকুনুজ্জামানের পৈতৃক ৩২ শতাংশ জমি জোরপূর্বক বেদখল করার চেষ্টা চালায় এবং বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় রুকুনুজ্জামান ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।


ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খবরাখবর নেন।


তিনি জানান, জমিসংক্রান্ত বিরোধ ও সহিংসতার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে ব্রিজের ধসে যাওয়া এপ্রোচ মেরামত করল উপজেলা প্রশাসন
বকশীগঞ্জে ব্রিজের ধসে যাওয়া এপ্রোচ মেরামত করল উপজেলা প্রশাসন
খুঁড়িয়ে চলছে ধানুয়া কামালপুর স্থলবন্দর, আমদানি বন্ধে বেকায়দায় ৮ হাজার শ্রমিক
খুঁড়িয়ে চলছে ধানুয়া কামালপুর স্থলবন্দর, আমদানি বন্ধে বেকায়দায় ৮ হাজার শ্রমিক
বকশীগঞ্জে ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে শিক্ষকদের মানববন্ধন
বকশীগঞ্জে ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে শিক্ষকদের মানববন্ধন
বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ২ হাজার বিঘা জমি, পানি নিষ্কাশন শুরু
বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ২ হাজার বিঘা জমি, পানি নিষ্কাশন শুরু
বকশীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন
বকশীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top