বকশীগঞ্জে ব্রিজের ধসে যাওয়া এপ্রোচ মেরামত করল উপজেলা প্রশাসন

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙনে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের ঘুঘরাকান্দি ব্রিজের ধসে যাওয়া এপ্রোচে জিও ব্যাগ ও মাটি ফেলে দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
Upazila administration repairs collapsed approach of bridge in Bakshiganj
বকশীগঞ্জে ব্রিজের ধসে যাওয়া এপ্রোচ মেরামত করল উপজেলা প্রশাসন

বকশীগঞ্জে ব্রিজের ধসে যাওয়া এপ্রোচ মেরামত করল উপজেলা প্রশাসন

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর তীব্র ভাঙনের কবলে পড়ে ঘুঘরাকান্দি ব্রিজের পূর্ব পাশের এপ্রোচের মাটি ধসে গেছে। এতে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হলে দ্রুত মেরামতের পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে দশানী নদীর পানির তোড়ে ব্রিজের নিচের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়। এর ফলে সন্ধ্যা থেকে ওই সড়কে ভারী যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে পড়ে ও বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বুধবার রাতেই দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনে যান বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

পরবর্তীতে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের ঘুঘরাকান্দি ব্রিজের এপ্রোচ মেরামতের কাজ শুরু করা হয়। ব্রিজের সংযোগস্থল রক্ষায় মাটি, জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলা হচ্ছে।

আজ দুপুরে মাটি ভরাট ও সংস্কারকাজ সরজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। এ সময় মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু এবং উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জানান, নদীর তোড়ে ব্রিজের পূর্ব পাশের মাটি ধসে ভারী যান চলাচল ব্যাহত হওয়ায় দ্রুত উদ্যোগ নিয়ে সংস্কার কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হলে সড়কটিতে স্বাভাবিক যানবাহন চলাচল শুরু হবে।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

খুঁড়িয়ে চলছে ধানুয়া কামালপুর স্থলবন্দর, আমদানি বন্ধে বেকায়দায় ৮ হাজার শ্রমিক
খুঁড়িয়ে চলছে ধানুয়া কামালপুর স্থলবন্দর, আমদানি বন্ধে বেকায়দায় ৮ হাজার শ্রমিক
বকশীগঞ্জে ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে শিক্ষকদের মানববন্ধন
বকশীগঞ্জে ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে শিক্ষকদের মানববন্ধন
বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ২ হাজার বিঘা জমি, পানি নিষ্কাশন শুরু
বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ২ হাজার বিঘা জমি, পানি নিষ্কাশন শুরু
বকশীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন
বকশীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন
প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করছি: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করছি: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top