![]() |
| রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ |
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে আয়োজিত স্থায়ী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমান এই সিদ্ধান্ত নেন ও ঘোষণা করেন।
এ সময় উপস্থিত দলের স্থায়ী কমিটির সদস্যরা এই সিদ্ধান্তকে স্বাগত জানান।
বৈঠক চলাকালে এক ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দলীয় সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।
খালি হওয়া মহাসচিব পদে কে আসবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, “দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ওপর বিষয়টি অর্পণ করা হয়েছে। তিনি জ্যেষ্ঠ নেতাদের পরামর্শক্রমে যথাসময়ে নতুন নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।”
বেলা ১২টায় শুরু হওয়া ওই নীতিনির্ধারণী বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপরা উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।