![]() |
| বকশীগঞ্জে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার |
বকশীগঞ্জে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম ফরহাদুজ্জামান ফুটা।তিনি বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তিনি বকশীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
গতকাল শুক্রবার মধ্যরাতে পৌর এলাকার চালাকপাড়া গ্রামে নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ থানা-পুলিশ শুক্রবার রাতে উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে চালাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফরহাদুজ্জামান ফুটাকে গ্রেপ্তার করা হয়।
তিনি ২০২৫ সালে বকশীগঞ্জ থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলার এজাহারনামীয় আসামি।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ শনিবার (১৫ আগস্ট) জামালপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।