বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বকশীগঞ্জে র‍্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করা হয়েছে।
National Fisheries Wing inaugurated in Bakshiganj with colorful event, release of fry and discussion meeting
বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, পোনা অবমুক্ত ও আলোচনা সভা



বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, পোনা অবমুক্ত ও আলোচনা সভা

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।


আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে অতিথিরা উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন।


পোনা অবমুক্তকরণ শেষে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও গুণী মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন-এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন এবং সফল মৎস্য চাষী ফজলুর রহমান।


সভায় বক্তারা আমিষের চাহিদা পূরণ, মৎস্য সম্পদ বৃদ্ধি ও বাণিজ্যিকভাবে মাছ চাষের প্রসার ঘটাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, স্থানীয় মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মৎস্য পক্ষ উপলক্ষে আগামী দিনগুলোতে আরও বেশ কিছু সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ যুবতীর লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ যুবতীর লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার
বকশীগঞ্জে আ’লীগ নেতাদের নেতৃত্বে জমি বেদখল চেষ্টা ও হামলা, জখম ৫, এলাকায় বিক্ষোভ
বকশীগঞ্জে আ’লীগ নেতাদের নেতৃত্বে জমি বেদখল চেষ্টা ও হামলা, জখম ৫, এলাকায় বিক্ষোভ
বকশীগঞ্জে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বকশীগঞ্জে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বকশীগঞ্জে জমি দখলে ঘরে আগুন, মাদ্রাসা শিক্ষকসহ কুপিয়ে জখম ৭
বকশীগঞ্জে জমি দখলে ঘরে আগুন, মাদ্রাসা শিক্ষকসহ কুপিয়ে জখম ৭
বকশীগঞ্জে ব্রিজের ধসে যাওয়া এপ্রোচ মেরামত করল উপজেলা প্রশাসন
বকশীগঞ্জে ব্রিজের ধসে যাওয়া এপ্রোচ মেরামত করল উপজেলা প্রশাসন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top