![]() |
| বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ যুবতীর লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার |
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ যুবতীর লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ঝুমুরি আক্তার (২০) নামের এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৬ ঘণ্টা পর নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আজ রোববার (১৬ আগস্ট) সকাল আটটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাঁর মরদেহ ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা তা উদ্ধার করেন।
নিহত ঝুমুরি আক্তার উপজেলার মেরুরচর ইউনিয়নের বাঘাডুবি গ্রামের আব্দুল সালামের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেল তিনটার দিকে বাঘাডুবা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নদীর গভীর পানিতে তলিয়ে যান ঝুমুরি। ঘটনার পর স্থানীয় লোকজন দীর্ঘ সময় ধরে নদীতে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে আজ রোববার সকাল আটটার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে যুবতীর লাশ ভেসে ওঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু জানান, নদে গোসল করতে নেমে পানিতে ডুবে এক যুবতীর মৃত্যু হয়েছে। সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।