![]() |
| বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে জমি বেদখল চেষ্টা ও হামলা, জখম ৫, এলাকায় বিক্ষোভ |
বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে জমি বেদখল চেষ্টা ও হামলা, জখম ৫, এলাকায় বিক্ষোভ
জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার নেতৃত্বে আদালতের ডিক্রিপ্রাপ্ত ও দীর্ঘ ৪২ বছর ধরে দখলে থাকা জমি জোরপূর্বক বেদখল চেষ্টা এবং হামলার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ভুক্তভোগী পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মারাত্মকভাবে জখম হওয়া আবদুল লতিফ সবুজকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আওয়ামী লীগ নেতাদের প্রত্যক্ষ মদদ ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে আইরমারী এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় কয়েক শ বাসিন্দা।
আইরমারী জামে মসজিদের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জমির মালিক মাহমুদ এনামুল কবির, রাজু সরকার, মজনু সরকার, হাসান সরকার ও আনোয়ার সরকার।
মানববন্ধনে জমির অন্যতম মালিক মাহমুদ এনামুল কবির সরাসরি অভিযোগ করে বলেন, “আদালতের ডিক্রি মূলে আইরমারী গ্রামে ৭৫ শতাংশ জমি আমরা দীর্ঘ ৪২ বছর ধরে শান্তিপূণভাবে ভোগদখল করে আসছি। তবে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই একই গ্রামের লিটন হাসান ও বদরুল হাসান জমিটি নিজেদের বলে অপচেষ্টা চালিয়ে আসছিলেন। আজ সকাল ৮টার দিকে তাঁদের সমর্থনে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রুকন মিয়া এবং সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আক্কাস আলীর প্রত্যক্ষ নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলে নামেন। আমরা এতে বাধা দিলে ওই আওয়ামী লীগ নেতাদের নির্দেশে লোহার ফলা ও রামদা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।”
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী অবিলম্বে আওয়ামী লীগ নেতা রুকন মিয়া, আক্কাস আলীসহ হামলায় অংশ নেওয়া সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।