জামালপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত, সফল চাষীদের পুরষ্কার বিতরণ

Seba Hot News : সেবা হট নিউজ
0
আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জামালপুরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও সফল চাষীদের পুরষ্কার বিতরণ করা হয়েছে।
National Fisheries Day celebrated in Jamalpur with various events, awards distributed to successful farmers
জামালপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত, সফল চাষীদের পুরষ্কার বিতরণ

জামালপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত, সফল চাষীদের পুরষ্কার বিতরণ

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে।

আজ রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে শহরের ভোকেশনাল মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে কর্মকর্তারা উপজেলা পরিষদের সংলগ্ন সরকারি শিশু পরিবারের জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা মৎস্য কর্মকর্তা আ. ন. ম. আশরাফুল কবীর এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।

সভায় বক্তারা বলেন, “মাছ আমাদের প্রতিদিনের আমিষের প্রধান উৎস। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে মাছ চাষে দেশের মৎস্য খামারীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। বর্তমানে আমাদের উৎপাদিত মৎস্য সম্পদ বিদেশেও রপ্তানি হচ্ছে।”

আলোচনা সভা শেষে জেলায় মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখা সফল মৎস্য চাষীদের হাতে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন অতিথিরা।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী পুলিশ হেফাজতে
জামালপুরে ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী পুলিশ হেফাজতে
জামালপুরে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার
জামালপুরে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার
জামালপুরে ‘বিসমিল্লাহ ব্যাগ হাউস’-এর যাত্রা শুরু
জামালপুরে ‘বিসমিল্লাহ ব্যাগ হাউস’-এর যাত্রা শুরু
জামালপুর কালেক্টরেট স্কুলের চমক: ৪০ পরীক্ষার্থীর ২০ জনই পেল জিপিএ-৫
জামালপুর কালেক্টরেট স্কুলের চমক: ৪০ পরীক্ষার্থীর ২০ জনই পেল জিপিএ-৫
জামালপুরে এসএসসিতে ৩ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, কদমতলীতে ১১ শিক্ষকের ৩ শিক্ষার্থীই ফেল
জামালপুরে এসএসসিতে ৩ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, কদমতলীতে ১১ শিক্ষকের ৩ শিক্ষার্থীই ফেল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top