বকশীগঞ্জে কৃষককে হত্যাচেষ্টা ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

Seba Hot News : সেবা হট নিউজ
1
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে কৃষক জহর আলীকে কুপিয়ে হত্যাচেষ্টা ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন এবং আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী।
Human chain formed in Bakshiganj to protest attempted murder of farmer and land grabbing
বকশীগঞ্জে কৃষককে হত্যাচেষ্টা ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তারের দাবি



বকশীগঞ্জে কৃষককে হত্যাচেষ্টা ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তারের দাবি

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জহর আলীকে কুপিয়ে হত্যাচেষ্টা ও জোরপূর্বক জমি দখলকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।


আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা গ্রামবাসীর যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।


মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য দেন ভুক্তভোগী কৃষক জহর আলীর স্ত্রী মাহফুজা বেগম, জাহিদুল ইসলাম, আবদুল মান্নান ও প্রিয়া বেগম।


মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী মাহফুজা বেগম বলেন, “গত ১৩ আগস্ট সকালে আমার স্বামী জহর আলী জমিতে রোপণের জন্য গেলে একই এলাকার ছানোয়ার হোসেন, আনোয়ার হোসেন, নুর আলম ও রাব্বি মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তিনি এখন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। বাধা দিতে গেলে আমার ভাতিজা জাহিদুল ও জিয়াউলকেও মারধর করা হয় এবং আমার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।”


তিনি অভিযোগ করে আরও বলেন, মামলা দায়েরের পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য পরিবারটিকে প্রতিনিয়ত নানা হুমকি প্রদান করছে।


মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও মধ্য ধাতুয়াকান্দা গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে ৪শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক
বকশীগঞ্জে ৪শ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক
বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ যুবতীর লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ যুবতীর লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার
বকশীগঞ্জে আ’লীগ নেতাদের নেতৃত্বে জমি বেদখল চেষ্টা ও হামলা, জখম ৫, এলাকায় বিক্ষোভ
বকশীগঞ্জে আ’লীগ নেতাদের নেতৃত্বে জমি বেদখল চেষ্টা ও হামলা, জখম ৫, এলাকায় বিক্ষোভ
বকশীগঞ্জে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বকশীগঞ্জে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

  1. আরে ভাই মূর্খ লোকের মত আবোল-তাবোল এগুলো কি লিখছেন ভুলে ভরা নিউজ

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top