জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সচিবালয়ে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র পৌঁছে দেন সৌদি রাষ্ট্রদূত।- BSS News
![]() |
| প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের।। ছবি: বাসস |
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের
প্রধানমন্ত্রী তারেক রহমান-কে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আমন্ত্রণপত্র হস্তান্তর অনুষ্ঠানে দুই দেশের পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

ফ্যাসিবাদবিরোধী হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী

বদলে গেল শেখ হাসিনার গণভবন, চালু হলো ‘জুলাই স্মৃতি জাদুঘর’


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।