সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

Seba Hot News : সেবা হট নিউজ
0
সেবা ডেস্ক: সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়াতে সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ। প্রথম বছর মূল বেতন ও দ্বিতীয় বছর ভাতা কার্যকর করার প্রস্তাব।
Recommendation to increase basic salary of government employees by up to 100%, implementation in two phases
সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর চূড়ান্ত সুপারিশ করেছে গঠিত সচিব কমিটি। কমিটির সকল সদস্য সুপারিশকৃত চূড়ান্ত প্রতিবেদনে ইতিমধ্যে স্বাক্ষর করেছেন।

নতুন এই বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়িত হবে। সুপারিশ অনুযায়ী, প্রথম বছরে মূল বেতন বৃদ্ধি কার্যকর করা হবে এবং পরবর্তী দ্বিতীয় বছরে গিয়ে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সরকারের কার্যক্রম পর্যালোচনা করে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে ‘নবম পে–স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শিরোনামে পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে। সেখানে জানানো হয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেতন–ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন-গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

উল্লেখযোগ্য যে, অষ্টম পে-কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠিত হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান-এর নেতৃত্বাধীন এই কমিশন গত ২১ জানুয়ারি প্রতিবেদন দাখিল করে। সেখানে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছিল।

পরবর্তীতে বাস্তবায়ন পর্যালোচনায় গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি-র নেতৃত্বে ১০ সদস্যের উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটি গঠিত হয়। অর্থমন্ত্রী বাজেটে বাজেট বক্তৃতায় ঘোষণা দেন, দীর্ঘ দিন পর মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিতে এই নতুন স্কেল বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ
ফ্যাসিবাদবিরোধী হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদবিরোধী হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী
বদলে গেল শেখ হাসিনার গণভবন, চালু হলো ‘জুলাই স্মৃতি জাদুঘর’
বদলে গেল শেখ হাসিনার গণভবন, চালু হলো ‘জুলাই স্মৃতি জাদুঘর’
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি: প্রধানমন্ত্রী
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি: প্রধানমন্ত্রী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top