মেলান্দহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ আবু সাঈদ ও ওয়াসিমের স্মৃতি স্মরণে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন ভিসি ড. আমির হোসেন।
Football tournament in memory of martyrs Abu Sayeed and Wasim at Melandah University of Science and Technology
মেলান্দহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ ও ওয়াসিম স্মরণে ফুটবল টুর্নামেন্ট

মেলান্দহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ ও ওয়াসিম স্মরণে ফুটবল টুর্নামেন্ট

জামালপুরের মেলান্দহে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের বীর শহিদ আবু সাঈদ ও শহিদ ওয়াসিম স্মরণে এক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের পর্দা ওঠে। উদ্বোধনী খেলায় মুখোমুখি অংশ নেয় মৎস্য বিভাগ ও গণিত বিভাগের শিক্ষার্থীরা।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. আমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেলান্দহ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাদিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “জুলাই বিপ্লবে দেশ ও জাতির জন্য প্রাণ বিসর্জন দেওয়া শহিদ আবু সাঈদ ও ওয়াসিমের অবদান চিরস্মরণীয়। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি শহিদদের স্মৃতি ও চেতনা ধারণ করতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগ।”

উদ্বোধনী ম্যাচে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে সামাজিক অপরাধ নির্মূলে সুশীল সমাজ ও পুলিশের মতবিনিময় সভা
মেলান্দহে সামাজিক অপরাধ নির্মূলে সুশীল সমাজ ও পুলিশের মতবিনিময় সভা
মেলান্দহে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
মেলান্দহে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
মেলান্দহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আহত যোদ্ধাদের সংবর্ধনা
মেলান্দহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আহত যোদ্ধাদের সংবর্ধনা
জাবিপ্রবিতে মোবাইল ও এআই রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জাবিপ্রবিতে মোবাইল ও এআই রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জিনের নির্দেশে কবর থেকে তুলে বৃদ্ধার মরদেহ হাসপাতালে, পরীক্ষা শেষে ফের দাফন
জিনের নির্দেশে কবর থেকে তুলে বৃদ্ধার মরদেহ হাসপাতালে, পরীক্ষা শেষে ফের দাফন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top