![]() |
| মেলান্দহে সামাজিক অপরাধ নির্মূলে সুশীল সমাজ ও পুলিশের মতবিনিময় সভা |
মেলান্দহে সামাজিক অপরাধ নির্মূলে সুশীল সমাজ ও পুলিশের মতবিনিময় সভা
জামালপুরের মেলান্দহে সামাজিক অপরাধ নির্মূলে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পূর্ব থুরি এলাকায় স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নাগরিক সমাজের প্রতিনিধি প্রফেসর ড. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেলান্দহ-মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) লুৎফুল কবির, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হক, উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, প্রবীণ সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, সুশীল সমাজের প্রতিনিধি ছামিউল হক বাবু চৌধুরী আল মুজাদ্দেদী, ফুলকোচা হাই স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন তুহিন তালুকদার এবং যুবসমাজের প্রতিনিধি আনিসুর রহমান চৌধুরী।
সভায় বক্তারা মাদকের বিস্তার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধ রুখতে পুলিশ ও সাধারণ জনগণের যৌথ ভূমিকা ও সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।