![]() |
| উল্লাপাড়ায় এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য |
উল্লাপাড়ায় এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরিফুল ইসলাম আরিফ (৪৫) নামের এক এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।
আজ সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার দুর্গানগর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মেহগনি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফুল ইসলাম দুর্গানগর গ্রামের দানেজ আলীর ছেলে। তিনি স্থানীয় 'সোনার বাংলা পল্লী উন্নয়ন সংস্থা' নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ির অদূরে মেহগনি গাছের ডালে আরিফুল ইসলামের মরদেহ ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।






খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।