ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ কাল: সিইসি

Seba Hot News : সেবা হট নিউজ
0
জাতীয় ডেস্ক: বাংলাদেশের ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ২০ আগস্ট জাতীয় সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।- খবর বাসসের
All preparations complete for historic presidential election, polling date: CEC
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ কাল: সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ কাল: সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও প্রধান নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।

আজ বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সিইসি সাংবাদিকদের এই কথা জানান।

সিইসি বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি আমরা শেষ করেছি। আমাদের প্রস্তুতির মধ্যে কোনো ঘাটতি নেই। সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা আমরা পাচ্ছি। আমাদের বিশ্বাস, অত্যন্ত সুন্দর ও স্বচ্ছ পরিবেশে একটি নির্বাচন সম্পন্ন করতে পারব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের এই রাষ্ট্রপতি নির্বাচনের দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে। ফলে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।”

১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইনের প্রসঙ্গ টেনে সিইসি জানান, জাতীয় সংসদের অধিবেশন না থাকলেও আইন অনুযায়ী নির্বাচনের জন্য বৈঠক আহ্বান করার বিধান রয়েছে। সংসদ কক্ষে ৩৪৯ জন সদস্য (ভোটার) ভোটে অংশ নেবেন। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিটিভির মাধ্যমে এই প্রক্রিয়ার সরাসরি সম্প্রচারও করা হবে।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের
সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে
সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে
অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ
ফ্যাসিবাদবিরোধী হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদবিরোধী হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top