জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযান: ফেনসিডিল ও ভারতীয় গরু উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির ঝটিকা অভিযানে ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি উদ্ধার করা হয়েছে ভারতীয় গরু। তবে বিজিবির উপস্থিতিতে পালিয়ে যায় চোরাকারবারিরা।
35 BGB troops raid Jamalpur border: Phensedyl and Indian cows recovered
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযান: ফেনসিডিল ও ভারতীয় গরু উদ্ধার



জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযান: ফেনসিডিল ও ভারতীয় গরু উদ্ধার

জামালপুর সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল ও একটি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (জামালপুর ৩৫ বিজিবি)।

(ads1)

গতকাল সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে সীমান্তবর্তী ভিন্ন দুটি পয়েন্টে ঝটিকা অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।


বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বাংলা বাজার বিওপির একটি চটপটে টহল দল সীমান্ত পিলারের ১০৬৫ এর কাছাকাছি চর নতুন বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতিতে পাচারকারীরা চোরকারবারি মালামাল ফেলে চরাঞ্চলের অন্ধকার দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরি পরিত্যক্ত অবস্থায় ৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।


অপরদিকে, একই রাতে দাঁতভাঙা বিওপির জওয়ানরা চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সীমান্তবর্তী কাউনিয়ারচর এলাকা থেকে একটি ভারতীয় গরু উদ্ধার করেন। তবে অভিযান পরিচালনাকালে কাউকেই আটক করা সম্ভব হয়নি।


বিষয়টি নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, "সীমান্তে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ রুখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।"

(ads2)

তিনি আরও জানান, উদ্ধারকৃত ফেনসিডিল ও ভারতীয় গরুর বিষয়ে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া সম্পন্নপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে ২২৫ মণ্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা, সংবাদ সম্মেলনে এসআরবি-১৪ অধিনায়ক
জামালপুরে ২২৫ মণ্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা, সংবাদ সম্মেলনে এসআরবি-১৪ অধিনায়ক
শিক্ষার্থীদের ভুয়া স্লোগানের মুখে না ঢুকেই ফিরলেন জামালপুর নার্সিং কলেজের অধ্যক্ষ
শিক্ষার্থীদের ভুয়া স্লোগানের মুখে না ঢুকেই ফিরলেন জামালপুর নার্সিং কলেজের অধ্যক্ষ
শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন মোতায়েন, মন্ডপ পরিদর্শন!
শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন মোতায়েন, মন্ডপ পরিদর্শন!
জামালপুরে তামাকমুক্ত দিবস পালিত: ই-সিগারেট ও ভেপ নিষিদ্ধের দাবি
জামালপুরে তামাকমুক্ত দিবস পালিত: ই-সিগারেট ও ভেপ নিষিদ্ধের দাবি
জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ, বাড়ি বাড়ি যাবেন তারা
জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ, বাড়ি বাড়ি যাবেন তারা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top