![]() |
| সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সভা |
সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সভা
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(ads1)
আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চলনায় এবং সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাহিত্য বিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ, সাংবাদিক ইমরান আকন্দ, রিপন রাজ, হারুন উর রশিদ, বাঁধন মোল্লা, মোস্তফা গাজী, মোহাম্মদ গোলাম মোস্তফা, রাসেল রানা ও মো. শহিদুল্লাহ প্রমুখ।
আরও পড়ুন:
- জামালপুরে ২২৫ মণ্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা, সংবাদ সম্মেলনে এসআরবি-১৪ অধিনায়ক
- ইসলামপুরে নৌকাবাইচে জয়ের পরপরই প্রতিযোগীর মৃত্যু, পরিবারে শোকের ছায়া
- মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি আটক, পাঠানো হলো কারাগারে
- রৌমারীতে ধানবোঝাই ট্রাকের নিচে ইজিবাইক, শিশুসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু
- উল্লাপাড়ায় মণ্ডপে মণ্ডপে দেবীর চক্ষুদান ও মহাসপ্তমী পূজা
প্রতিবাদ সভায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, "প্রকাশ্যে দিবালোকে একজন পেশাদার সাংবাদিককে গুলি করে হত্যা করা হলো, অথচ এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি, যা অত্যন্ত হতাশাজনক। দুর্গাপুরে হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসীরা কোথায় থেকে এসেছে তা দ্রুত খুঁজে বের করতে হবে।"
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কোনো প্রকার টালবাহানা বা গাফিলতি করা হলে সারাদেশের সাংবাদিকদের সঙ্গে নিয়ে রাজপথে দুর্জয় আন্দোলন গড়ে তোলা হবে। অনতিবিলম্বে ঘটনার মূল পরিকল্পনাকারী ও ঘাতকদের গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া শুরু করার জোর দাবি জানান তাঁরা।
(ads2)
প্রতিবাদ সভা শেষে উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।