বকশীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত

Seba Hot News : সেবা হট নিউজ
0
রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও বালু পরিবহনের পাইপ ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
Mobile court destroys illegal dredger machine and pipe in Bakshiganj
বকশীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত

বকশীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে ড্রেজার বসিয়ে নদী ও কৃষি জমি থেকে ড্রেজিং করে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

(ads1)

আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের দাসপাড়া এলাকায় এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে একটি অবৈধ ড্রেজার মেশিন এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ প্লাস্টিকের পাইপ ভেঙে সম্পূর্ণ ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরও পড়ুন:

স্থানীয় সূত্র ও প্রশাসন সূত্রে জানা গেছে, বগারচর ইউনিয়নের দাসপাড়া এলাকায় অসাধু ড্রেজার ব্যবসায়ীরা অনিয়ন্ত্রিতভাবে ড্রেজার মেশিন বসিয়ে ড্রেজিং করছিল, যার ফলে স্থানীয় বসতবাড়ি ও কৃষি জমি তীব্র নদী ভাঙন এবং পরিবেশগত ঝুঁকিতে পড়েছিল। 

এমন খবর পেয়ে আজ দুপুরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা ড্রেজার ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই অকেজো ড্রেজারটি ভাঙচুর করে এবং বালু পরিবহনে ব্যবহৃত পাইপসমূহ কেটে ভেঙে বিনষ্ট করে।

(ads2)

অভিযান চলাকালে বকশীগঞ্জ থানা-পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক আইনি ও নিরাপত্তা সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা স্পষ্ট জানিয়ে দেন, "পরিবেশ ও ফসলি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অবৈধ ড্রেজিং ও বালু দস্যুদের রুখতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।"

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে অটোরিকশা-ভ্যান সংঘর্ষে শিশু নিহত, মা গুরুতর আহত
বকশীগঞ্জে অটোরিকশা-ভ্যান সংঘর্ষে শিশু নিহত, মা গুরুতর আহত
বকশীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়িসহ আটক ৪
বকশীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়িসহ আটক ৪
বকশীগঞ্জে বাস চাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু, আটক ১
বকশীগঞ্জে বাস চাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু, আটক ১
বকশীগঞ্জে প্রয়াত দেলোয়ারকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে প্রয়াত দেলোয়ারকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি
বকশীগঞ্জ সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করল বিজিবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top