১৭ বছরের শাসনামলে বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছিল: আমান উল্লাহ আমান

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শহীদ জেহাদের কবর জিয়ারত শেষে সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এমপি বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে গণতন্ত্র বারবার মুখ থুবড়ে পড়েছিল।
Democracy was repeatedly thwarted during his 17-year rule: Aman Ullah Aman
১৭ বছরের শাসনামলে বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছিল: আমান উল্লাহ আমান



১৭ বছরের শাসনামলে বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছিল: আমান উল্লাহ আমান

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ জেহাদের রক্তের পথ ধরেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল উল্লেখ করে সাবেক মন্ত্রী ও শহীদ জেহাদ স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, "পতিত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আবারও হারানো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।"

(ads1)

আজ সোমবার (১২ অক্টোবর) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৯০-এর গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত তৎকালীন ছাত্রদল নেতা শহীদ নাজির উদ্দিন জেহাদের গ্রামের বাড়ি গিয়ে তাঁর কবর জিয়ারত শেষে উপস্থিত জনতা ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আমান উল্লাহ আমান বলেন, "গণ-অভ্যুত্থানের এই মহান অর্জন আমাদের যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার কাঙ্ক্ষিত প্রতিফলন ঘটিয়ে দেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিয়ে যেতে হবে। 


আরও পড়ুন:


দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। একটি ভঙ্গুর অর্থনীতিকে চাঙা করা এবং জনগণের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"


তিনি আরও বলেন, "বাংলাদেশ যখন সব দিক থেকে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, ঠিক তখনই ঘাপটি মেরে থাকা গুপ্ত ও ফ্যাসিস্ট শক্তি একযোগে দেশে নানা নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু এ দেশের জনগণ রক্তের বিনিময়ে যে ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে, সেই অধিকার আর কখনো ভুলুণ্ঠিত হতে দেওয়া হবে না।"

(ads2)

এ সময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এমপি, খাইরুল কবির খোকন এমপি, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি কে এম শরফুদ্দিন মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, জাহিদুল ইসলাম মিষ্টার এবং শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উল্লাপাড়া শাখার সভাপতি ওবাইদুল ইসলাম মাহবুব প্রমুখ।


এর আগে আমান উল্লাহ আমান শহীদ জেহাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, তাঁর বাড়ির সামনের রাস্তায় কয়েকটি বৃক্ষরোপণ করেন এবং মিলাদ মাহফিলে অংশ নেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব, থানায় অভিযোগ
উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব, থানায় অভিযোগ
উল্লাপাড়ায় ভেজালবিরোধী যৌথ অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
উল্লাপাড়ায় ভেজালবিরোধী যৌথ অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
উল্লাপাড়ায় নৌকা বাইচ খেলায় দুই নৌকার বাইছালদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
উল্লাপাড়ায় নৌকা বাইচ খেলায় দুই নৌকার বাইছালদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
উল্লাপাড়ায় অবৈধ চায়না দুয়ারী জালের কারখানা জব্দ, ১ লাখ টাকা জরিমানা
উল্লাপাড়ায় অবৈধ চায়না দুয়ারী জালের কারখানা জব্দ, ১ লাখ টাকা জরিমানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top