রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রেসক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Seba Hot News : সেবা হট নিউজ
0
শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে র‌্যালি, আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
Bangladesh Press Club celebrates fourth anniversary with colorful event in Roumari
রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রেসক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রেসক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কুড়িগ্রামের রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বাংলাদেশ প্রেসক্লাব’ রৌমারী উপজেলা শাখার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

(ads1)

গতকাল রোববার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা করা হয়।

পতাকা উত্তোলন শেষে বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রৌমারী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি এস এম মোমেনের সঞ্চালনায় একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী, সাবেক অধ্যক্ষ মো. হায়দার আলী, যুগ্ম আহ্বায়ক মো. নুর আলম খান হিরো, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, সাংবাদিক মিজানুর রহমান মিনু এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ মো. বকুল হোসেন ঠিকাদারসহ রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

(ads2)

আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে আদেশ অমান্য করায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
রৌমারীতে আদেশ অমান্য করায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
মানিকগঞ্জে নৌকা বাইচে চ্যাম্পিয়ন কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’, রৌমারীতে সংবর্ধনা
মানিকগঞ্জে নৌকা বাইচে চ্যাম্পিয়ন কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’, রৌমারীতে সংবর্ধনা
রৌমারীতে গাভিন গরু জবাই করে মাংস বিক্রি, পুকুর থেকে মৃত বাছুর উদ্ধার
রৌমারীতে গাভিন গরু জবাই করে মাংস বিক্রি, পুকুর থেকে মৃত বাছুর উদ্ধার
রৌমারীতে প্রথম বেসামরিক প্রশাসনের স্মৃতি সংরক্ষণে স্মৃতিফলক স্থাপনের দাবি
রৌমারীতে প্রথম বেসামরিক প্রশাসনের স্মৃতি সংরক্ষণে স্মৃতিফলক স্থাপনের দাবি
রৌমারীতে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রৌমারীতে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top