![]() |
| রৌমারীতে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ |
রৌমারীতে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দেশকে অস্থিতিশীল করা ও জনমনে ভীতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে রৌমারী সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলহাজ আজিজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ও রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল ইসলাম মুঞ্জু, রাজু আহমেদ ও নুর আলম খান হিরো।
এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ, সদস্য সচিব মশিউর রহমান পলাশ, উপজেলা নারী নেত্রী শিল্পী আক্তারসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, কোনো অপশক্তিকে দেশে শান্ত পরিবেশ বিনষ্ট করতে দেওয়া হবে না। যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।