গাছ কাটাসহ দুর্নীতির অভিযোগ ঢাকতে রৌমারীতে নৈশ্যপ্রহরীর বিরুদ্ধে শিক্ষকের মামলা

Seba Hot News : সেবা হট নিউজ
0
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারীতে অবৈধভাবে গাছ বিক্রি ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ঢাকতে নৈশ্যপ্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন নতুনবন্দর বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
Teacher files case against night watchman in Roumari for covering up corruption allegations including tree felling
গাছ কাটাসহ দুর্নীতির অভিযোগ ঢাকতে রৌমারীতে নৈশ্যপ্রহরীর বিরুদ্ধে শিক্ষকের মামলা

গাছ কাটাসহ দুর্নীতির অভিযোগ ঢাকতে রৌমারীতে নৈশ্যপ্রহরীর বিরুদ্ধে শিক্ষকের মামলা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩টি ইউক্যালিপটাস, ১টি মেহগনি ও ২টি জামগাছ অবৈধভাবে কেটে বিক্রি, মাঠ ভরাট, ক্ষুদ্র মেরামত ও খেলার সরঞ্জাম ক্রয়ের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুন সোনালীর বিরুদ্ধে। এসব দুর্নীতির ঘটনা ধামাচাপা দিতে ঘটনার সাত দিন পর বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ্যপ্রহরীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই প্রধান শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়টি মূল্যবান গাছ কেটে গুড়িগুলো সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা সরেজমিনে সত্যতা পান এবং জাতীয় পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রধান শিক্ষক রাবেয়া খাতুন সোনালী। নিজের অনিয়ম ও দায় ঢাকতে গত শুক্রবার তিনি ঘটনার সাত দিন পর দপ্তরি কাম নৈশ্যপ্রহরী মো. রাশেদুজ্জামান রিপনের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও রৌমারী থানায় অভিযোগ দায়ের করেন। একই সাথে নৈশ্যপ্রহরীকে চাকরিচ্যুত করা ও নানা ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।

অভিযুক্ত নৈশ্যপ্রহরী রাশেদুজ্জামান রিপন জানান, "প্রধান শিক্ষকের হুকুমেই গাছগুলো কাটা হয়েছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রধান শিক্ষক নিজের অপরাধ ঢাকতে ক্ষিপ্ত হয়ে আমার ওপর দোষ চাপাচ্ছেন এবং চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছেন।"

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক রাবেয়া খাতুন সোনালী বলেন, "আমি গাছ কাটার কোনো অনুমতি প্রদান করিনি।"

এ বিষয়ে রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই চৌধুরী জানান, "বিদ্যালয়ের গাছ কাটার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

কৃত্রিম সংকট ও বেশি দাম নেওয়া যাবে না: রৌমারীতে সার ডিলারদের কড়া বার্তা
কৃত্রিম সংকট ও বেশি দাম নেওয়া যাবে না: রৌমারীতে সার ডিলারদের কড়া বার্তা
রৌমারীতে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ, আদালতের নির্দেশে তদন্ত শুরু
রৌমারীতে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ, আদালতের নির্দেশে তদন্ত শুরু
রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে গাছ বিক্রির অভিযোগ
রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে গাছ বিক্রির অভিযোগ
রৌমারীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রৌমারীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রৌমারীতে সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগ
রৌমারীতে সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top