রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে গাছ বিক্রির অভিযোগ

Seba Hot News : সেবা হট নিউজ
0
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের উন্নয়ন তহবিল আত্মসাৎ ও রেজুলেশন ছাড়া গাছ বিক্রির অভিযোগ উঠেছে। ।
Roumari headmaster accused of embezzling money and illegally selling trees
রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে গাছ বিক্রির অভিযোগ

রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে গাছ বিক্রির অভিযোগ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুন (সোনালী)-এর বিরুদ্ধে স্কুলের মাঠ ভরাট, ক্ষুদ্র মেরামত, খেলার সরঞ্জাম স্থাপন এবং অবৈধভাবে তাজা গাছ বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। শ্বশুরবাড়ির এলাকা হওয়ার সুবাদে তিনি একক প্রভাবে এসব অনিয়ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে বিদ্যালয় সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রধান শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে যোগদানের পর থেকেই মোছা. রাবেয়া খাতুন সোনালী নানা অনিয়মে জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে স্লিপের অর্থ, ক্ষুদ্র মেরামত, মাঠ ভরাটের দুটি পৃথক প্রকল্পের অর্থ এবং আলমারি রিপেয়ারিংয়ের নামে ৩০ হাজার টাকার ভুয়া ভাউচার বানিয়ে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

এছাড়া গত ৯ মাস আগে বিদ্যালয়ের দুটি বড় জাম গাছ সরকারি নিয়মবহির্ভূতভাবে প্রায় ১৮ হাজার টাকায় বিক্রি করেন তিনি। সম্প্রতি গত শনিবারও একইভাবে বিদ্যালয়ের ৩টি ইউক্যালিপটাস ও ১টি মেহগনি গাছ প্রশাসনিক অনুমোদন বা রেজুলেশন ছাড়াই বিক্রি করে দেন বলে অভিযোগে প্রকাশ। স্থানীয় বাসিন্দারা এসব অনিয়মের বিরুদ্ধে বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলেও জানা গেছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুন সোনালীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।

এ ব্যাপারে রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই চৌধুরী জানান, "বিষয়টি সম্পর্কে আমার আগে জানা ছিল না। তবে দ্রুত ঘটনার খোঁজখবর নিয়ে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রৌমারীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রৌমারীতে সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগ
রৌমারীতে সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগ
রৌমারীতে শিক্ষা ও মানবিক সেবায় 'রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন'-এর শুভ উদ্বোধন
রৌমারীতে শিক্ষা ও মানবিক সেবায় 'রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন'-এর শুভ উদ্বোধন
রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট
রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট
লিভার সিরোসিস ক্যান্সারে আক্রান্ত ৯ বছরের শিশু সাঈদী, বাঁচাতে সাহায্যের আকুল আবেদন
লিভার সিরোসিস ক্যান্সারে আক্রান্ত ৯ বছরের শিশু সাঈদী, বাঁচাতে সাহায্যের আকুল আবেদন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top