![]() |
| রৌমারীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত |
রৌমারীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত, পুষ্টিহীনতা দূর করার অঙ্গীকার
"প্রতিটি পুষ্টিহীন পরিবারে পুষ্টি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরের প্রধানগণ, শিক্ষক প্রতিনিধি, সিএনএফ সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ।
এসিএফ-এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. মোতাহার হোসেনের চমৎকার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মহিম আল মোস্তাকুর, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহিন মিয়া এবং ইউপি চেয়ারম্যান মো. সরবেশ আলী ও মো. নজরুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শওকত আলী মন্ডল, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. আকিমুল ইসলাম, ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো. আশরাফুল ইসলাম, সিমা রহমান, শারমিন আকতার ও তাসলিমা খাতুন প্রমুখ।
সভায় বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টিমান নিশ্চিত করা, মা ও শিশুদের অপুষ্টি দূরীকরণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।