দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ৬ দিন অনশন, সড়ক অবরোধ করে বিক্ষোভ

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের দেওয়ানগঞ্জে প্রেমিক সেনাসদস্যের বাড়িতে বিয়ের দাবিতে কলেজছাত্রীর ৬ দিন অনশনের পর বিচারের দাবিতে দেওয়ানগঞ্জ-রৌমারী সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
Dewanganj: 6-day hunger strike demanding marriage, road blockade protest
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ৬ দিন অনশন, সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন



দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ৬ দিন অনশন, সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রেমিকের বাড়িতে টানা ছয় দিন ধরে অনশনের পরও বিয়ে না করায় এবং সমাধানের উদ্যোগ না নেওয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ।


আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পুরাভিটা জলব্রিজ এলাকার ফেলু মিয়ার ছেলে জীবন মিয়ার সঙ্গে উত্তর সাপমারী গ্রামের খুশরু মিয়ার মেয়ে কলেজছাত্রী মিষ্টি আক্তারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। পেশায় সেনাবাহিনীর সদস্য জীবন মিয়া গত ৯ সেপ্টেম্বর দুই মাসের ছুটিতে বাড়িতে আসেন।


অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার জীবন মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে মিষ্টিকে নিজের বাড়িতে নিয়ে আসেন। তবে পরবর্তীতে পরিবারের চাপে মিষ্টিকে নিজ বাড়িতে রেখে প্রেমিক জীবন রহস্যজনকভাবে আত্মগোপন করেন। এর পর থেকেই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান ও অনশন শুরু করেন ওই তরুণী।


স্থানীয় মাতব্বর ও উভয় পরিবারের উদ্যোগে কয়েক দফায় সালিস বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এদিকে টানা ৬ দিন ধরে অনশনে থাকা তরুণীর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে। তাঁর পরিবারের পক্ষ থেকে অনশনকালে নির্যাতন ও মানসিক নিপীড়নের অভিযোগও তোলা হয়েছে।


এই ঘটনার সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার বিকেলে সহপাঠী শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে প্রতিবাদ মিছিল বের করেন। পরে তাঁরা দেওয়ানগঞ্জ-রৌমারী সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী তরুণীর নিরাপত্তা ও তাঁর অধিকার প্রতিষ্ঠার দাবিতে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দ্রুত জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


এ বিষয়ে অভিযুক্ত জীবন মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

দেওয়ানগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যবসায়ী গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরে গৃহবধূকে ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
জামালপুরে গৃহবধূকে ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
ভারতে তরুণীর অভিযোগ, দেওয়ানগঞ্জে সাইবার অপরাধে যুবক গ্রেপ্তার
ভারতে তরুণীর অভিযোগ, দেওয়ানগঞ্জে সাইবার অপরাধে যুবক গ্রেপ্তার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top