![]() |
| দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার |
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিকস পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৫ বিজিবি)।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পাথরেরচর বিওপির একটি চৌকস দল দেওয়ানগঞ্জের ১০৭৭ নম্বর সীমান্ত পিলারের কাছে এই অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩৪ হাজার টাকা।
এর আগে বুধবার দিবাগত রাতে অন্য এক অভিযানে দাঁতভাঙা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ছাটকড়াইবাড়ি এলাকায় অভিযান চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কসমেটিকসের আনুমানিক মূল্য ৪ লাখ ২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, ভারতীয় মদ ও চোরাই কসমেটিকস উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে পৃথকভাবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অপরাধ প্রতিরোধ ও চোরাচালান বন্ধে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির মাদকবিরোধী কঠোর অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে অবস্থান করছে।



খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।