জামালপুরে গৃহবধূকে ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ঘরের ভেতর একা পেয়ে গৃহবধূকে ধর্ষণের অপরাধে আসকর আলী ও জাহিদুল ইসলাম নামে দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
2 sentenced to death in Jamalpur housewife rape case
জামালপুরে গৃহবধূকে ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড



জামালপুরে গৃহবধূকে ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে নিজ ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডের নির্দেশ দেন।


আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের মোবারক আলীর ছেলে আসকর আলী এবং একই গ্রামের আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে ভুক্তভোগী গৃহবধূকে (৪০) নিজ ঘরে একা পেয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন আসকর ও জাহিদুল। এই ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে জামালপুর আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।


পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
ভারতে তরুণীর অভিযোগ, দেওয়ানগঞ্জে সাইবার অপরাধে যুবক গ্রেপ্তার
ভারতে তরুণীর অভিযোগ, দেওয়ানগঞ্জে সাইবার অপরাধে যুবক গ্রেপ্তার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top