মেলান্দহে মানবিক সংগঠন ‘মেলান্দহ ফাউন্ডেশন’-এর শুভ যাত্রা শুরু

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেলান্দহ ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইউএনও জিন্নাতুল আরা।
The successful journey of the humanitarian organization 'Melandah Foundation' begins in Melandah
মেলান্দহে মানবিক সংগঠন ‘মেলান্দহ ফাউন্ডেশন’-এর শুভ যাত্রা শুরু

মেলান্দহে মানবিক সংগঠন ‘মেলান্দহ ফাউন্ডেশন’-এর শুভ যাত্রা শুরু

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় সামাজিক উন্নয়ন ও মানবসেবার প্রত্যয় নিয়ে 'মেলান্দহ ফাউন্ডেশন' নামে একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের তিন তলায় সংগঠনটির নতুন কার্যালয় উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।

মেলান্দহ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ইত্তেফাকের দেওয়ানগঞ্জ/মেলান্দহ প্রতিনিধি শাহ জামালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ হামিদুল হক (বিএবিএড), '৭১-এর গেরিলা যোদ্ধা আবুল হোসেন, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মোরশেদুল আলম, প্রবীণ সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য খলিলুর রহমান এবং মেলান্দহ মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার শাকিল খান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জিন্নাতুল আরা বলেন, "একটি সমৃদ্ধ সমাজ গঠনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অপরিহার্য। আশা করি, মেলান্দহ ফাউন্ডেশন তাদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবে এবং উপজেলার সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখবে।"

অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্ছাসেবী ও তরুণ সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে জাবিপ্রবিতে মৎস্য সপ্তাহের সমাপনী, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
মেলান্দহে জাবিপ্রবিতে মৎস্য সপ্তাহের সমাপনী, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
মেলান্দহকে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন সরিষাবাড়ী
মেলান্দহকে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন সরিষাবাড়ী
মেলান্দহে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মেলান্দহে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মেলান্দহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মেলান্দহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে ও মাদরাসা শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু
জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে ও মাদরাসা শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top