মেলান্দহে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরের মেলান্দহে বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে অভিভাবক সমাবেশ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী শ্যামপুর আবাবিল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও দৈনিক খবরপত্রের সাংবাদিক ফজলুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা কৃষক দলের সভাপতি শাহজামাল মেম্বার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ জামাল, শিক্ষার্থী অভিভাবক কামরুজ্জামান রিপন মাস্টার, শায়লা নাজনীন সম্পা এবং শাপলা বেগমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়ার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।






খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।